অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর মানবিক বাংলাদেশে অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ‘ ওয়ার্ল্ড হেড এন্ড নেক ক্যান্সার দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। বিশ্বের ১৭১ টি দেশে পালিত হওয়া দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রকাশ করুন, দ্রুত নির্ণয় করুন, জীবন বাঁচান’।

মন্ত্রী বলেন, সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। বিএনপি নির্বাচনি ইশতেহারে যে সকল বিষয়ে অঙ্গীকার করেছে, ধীরে ধীরে সকল অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। সমাজে বসবাসরত মুক ও বধিরাও সুস্থ হতে পারে, এ বিষয়ে সাংবাদিকদের জনগণকে সচেতন করার জন্য মন্ত্রী আহ্বান জানান।

মন্ত্রী হাসপাতালে নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টার উদ্বোধন করেন। যেসকল শিশুরা জন্মগতভাবে বা পরবর্তীতে শ্রবণশক্তি হারিয়েছে এবং অন্য কোনো উপায়ে যাদের কথা শোনানো সম্ভব নয়, তাদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সার্জারির মাধ্যমে ব্যয়বহুল ‘কক্লিয়ার ইমপ্লান্টেশন’ করা হয়। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এই এভিটি সেন্টারে থেরাপির মাধ্যমে তাদেরকে স্বাভাবিকভাবে কথা বলা শেখানোর ব্যবস্থা করা হবে। মন্ত্রী এই এভিটি সেন্টার বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে সমাজকল্যাণ মন্ত্রী হেড এন্ড নেক সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক ও ডিভাইস হস্তান্তর করেন।

এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মাজহারুল শাহীন, বাংলাদেশ সোসাইটি ফর হেড এন্ড নেক সার্জন-এর সভাপতি প্রফেসর ডা. মো. আব্দুস সাত্তারসহ নাক, কান ও গলার স্বনামধন্য চিকিৎসকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মো. হাসান জাফর।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন