ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় প্রবাসী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় প্রবাসী নিহত
জেলা সদর হাসপাতালে স্বজনরা। ছবি: আমার দেশ

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় মো: ইয়ামিন ভূইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো: আবুল বাশারের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী সুমা আক্তার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় ইয়ামিন শ্বশুর বাড়ি থেকে বেড়ানো শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মহাসড়কের ভাদুঘর এলাকায় তাদের অটোরিকশাটিকে ট্রাক চাপা দেয়। এতে ইয়ামিন ও সুমা গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষনা করেন। আহত সুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন