মোদি সরকারের সঙ্গে আজ ফের বৈঠকে বসছে ককরোচ পার্টি

মোদি সরকারের সঙ্গে আজ ফের বৈঠকে বসছে ককরোচ পার্টি

ভারতের মোদি সরকারের সঙ্গে আজ আবার আলোচনায় বসবে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর আগে সিজেপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার ভারত সরকারের দুজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলে ধরেন তারা।

সিজেপি প্রতিনিধিতার জোর দিয়ে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা অনড়। ২০ জুলাই পুলিশি হামলার শিকার বিক্ষোভকারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানান তারা। দলের মুখপাত্র সৌরভ দাস জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকে সিজেপি ৩ মে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বাতিলের পর আত্মহত্যা করা ব্যক্তিদের পরিবারের জন্যেএক কোটি রুপি ক্ষতিপূরণেরও দাবি জানানো হয়েছে। শনিবার দুই পক্ষ আবার বৈঠকে বসবে।

বিজ্ঞাপন

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে দিল্লির যন্তর মন্তরে লাগাতার বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের অন্যান্য শহরেও।

সূত্র: দ্য হিন্দু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন