মুর্শিদাবাদে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ শিক্ষার্থীসহ নিহত ৪

মুর্শিদাবাদে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ শিক্ষার্থীসহ নিহত ৪
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কায় তিন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। শুক্রবার সকালে কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্কুলভ্যানটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন শিক্ষার্থী ও এক স্থানীয় বাসিন্দা।

গুরুতর আহত অবস্থায় আরো তিন শিক্ষার্থী ও গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের আরো বাড়তে পারে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিদনে জানায়, শুক্রবার সকাল প্রায় ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় ডাউন লাইন ধরে নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেন দ্রুতগতিতে কর্ণসুবর্ণের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিং খোলা ছিল। গেট খোলা থাকায় নিরাপদ ভেবে একটি স্কুলভ্যান কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে রেললাইন পার হতে শুরু করে। ঠিক সেই সময়ই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রেন স্কুলভ্যনটিতে ধাক্ত দেয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন