দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের নিরাপত্তা ব্যারিকেড সরাল ভারত

দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের নিরাপত্তা ব্যারিকেড সরাল ভারত
ছবি: হিন্দুস্তান টাইমস

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের সামনে থাকা নিরাপত্তা ব্যারিকেড ও বোলার্ড সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। কাশ্মীর ইস্যুতে মার্কিন দূতের মন্তব্যের বিষয়ে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে আপত্তি জানানোর এক দিন পরই এসব কাঠামো সরানো হলো।

জানা গেছে, পাকিস্তানি মিশনের ভিসা বিভাগের কাছে থাকা কিউ লাইনারসহ বেশ কিছু ব্যারিকেড নির্ধারিত সীমানার বাইরে একটি সড়কে স্থাপন করা ছিল। কর্তৃপক্ষ সেগুলো সরিয়ে দেয়।

বিজ্ঞাপন

পিটিআইয়ের প্রকাশিত ভিডিও চিত্রে পাকিস্তান হাইকমিশনের বাইরে ভাঙা ব্যারিকেড, নিরাপত্তাকর্মী এবং ক্ষতিগ্রস্ত দেয়াল দেখা গেছে।

তবে ব্যারিকেড ও বোলার্ড সরানোর সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক প্রতিবাদের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষও প্রকাশ্যে জানায়নি, ঠিক কী কারণে এসব কাঠামো সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন