ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাখণ্ড, দিল্লিতেও কম্পন অনুভূত

ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাখণ্ড, দিল্লিতেও কম্পন অনুভূত

ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়ে পোস্ট দেয়।

বিজ্ঞাপন

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভূমিকম্প ঘিরে শুরু হয় নানা ধরনের মিম ও হাস্যরস। বিভিন্ন সিনেমা, টেলিভিশন অনুষ্ঠান ও অ্যানিমেটেড সিরিজের স্থিরচিত্র ও জিআইএফ শেয়ার করেন ব্যবহারকারীরা।

এর আগে একই দিনে আসামের নগাঁও জেলায় ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ওই ভূমিকম্পটি ভারতীয় সময় ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে সংঘটিত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন