মমতার বিরুদ্ধে বিদ্রোহ করা ১৯ এমপির তালিকা প্রকাশ্যে

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মমতার বিরুদ্ধে বিদ্রোহ করা ১৯ এমপির তালিকা প্রকাশ্যে
ছবি: সংগৃহীত।

বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তৃণমুল কংগ্রেসের অভ্যন্তীরণ সংকট দিন গভীর হচ্ছে। দলে ভাঙনের মধ্যেই তৃণমূলের ১৯ জন সংসদ সদস্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ১৯ জন সংসদ সদস্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে আলাদা ব্লক গঠনের আবেদন জানিয়েছেন। বিদ্রোহী সংসদ সদস্যদের স্বাক্ষর সংবলিত চিঠির যে পাতাগুলোর প্রকাশ্যে এসেছে, তাতে ১৯ জনের সই রয়েছে।

বিজ্ঞাপন

যদিও স্বাক্ষর করা ওই পাতাগুলো চিঠির অংশ কি না অথবা সেগুলো আদৌ স্পিকারকে পাঠানো হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এর সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি।

প্রকাশ্যে আসা চিঠিতে প্রথমেই স্বাক্ষর রয়েছে বারাসতের তৃণমূল সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদারের। তার পরেই স্বাক্ষর রয়েছে বীরভূমের সংসদ সদস্য শতাব্দী রায়ের। ক্রমানুসারে তার পর স্বাক্ষর করেছেন মথুরাপুরের সংসদ সদস্য বাপি হালদার, বর্ধমান পূর্বের শর্মিলা সরকার, হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়, কোচবিহারের জগদীশ বর্মা বসুনিয়া, বোলপুরের অসিত মাল, বাঁকুড়ার অরূপ চক্রবর্তী।

৯ নম্বরে স্বাক্ষর করেছেন ঝাড়গ্রামের সংসদ সদস্য কালীপদ সরেন। ক্রমানুসারে তার পর স্বাক্ষর রয়েছে ঘাটালের সংসদ সদস্য দীপক অধিকারী ওরফে দেব, মেদিনীপুরের জুন মালিয়া, ব্যারাকপুরের পার্থ ভৌমিকের। প্রকাশিত চিঠিতে ১২ নম্বরের পর ১৩ নম্বরে কারও নাম নেই। ১৪ নম্বরে নাম রয়েছে জঙ্গিপুরের সংসদ সদস্য খলিলুর রহমানের। তার পর রয়েছেন মুর্শিদাবাদের আবু তাহের খান, বহরমপুরের ইউসুফ পাঠান, আরামবাগের মিতালি বাগ এবং কলকাতা দক্ষিণের সংসদ সদস্য মালা রায়।

ক্রমতালিকা অনুযায়ী না-থাকলেও দু’টি পৃথক জায়গায় স্বাক্ষর রয়েছে হুগলির সংসদ সদস্য রচনা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সায়নী ঘোষের।

স্পিকারকে চিঠি দিয়ে ১৯ জন সংসদ সদস্য জানিয়েছেন যে, কাকলির নেতৃত্বে তাদের আলাদা ব্লক হিসাবে গণ্য করা হোক। এই চিঠি স্পিকার পেয়েছেন কি না, পেলেও কবে পেয়েছেন, তা নিশ্চিত নয়।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...