পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক আসনের ওপর নজর রয়েছে, কিন্তু সবার চোখ রয়েছে কলকাতার ভবানীপুরে।
বিজ্ঞাপন
এই আসনে ভোটযুদ্ধে মুখোমুখি মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী।
প্রথম দিকে মমতা ব্যানার্জী এগিয়ে থাকলেও সবশেষ পাওয়া তথ্য বলছে, এখন এগিয়ে রয়েছেন একদা মমতা ব্যানার্জীর ‘আস্থাভাজন ও ঘনিষ্ঠ’ এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
দুই হেভিওয়েট প্রার্থীই নিজের জয় সম্পর্কে ‘নিশ্চিত’। তারাই যে ভবানীপুর থেকে জিতবেন, তাও দাবি করেছেন।
শেষ পর্যন্ত ভবানীপুর কার দখলে যায়, সেদিকে সবার নজর থাকবে।
নন্দীগ্রাম থেকেও নির্বানি ময়দানে লড়ছেন শুভেন্দু অধিকারী। ওই আসনেও এগিয়ে রয়েছেন তিনি।
সূত্র: বিবিসি বাংলা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


