দিল্লির জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড়

দিল্লির জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড়
ছবি: সংগৃহীত

দিল্লির যন্তর মন্তর ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বুধবার সকাল থেকেই আন্দোলনস্থল যন্তর মন্তরে ভিড় বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন তারা।

শুধু ভারতে নয়, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক ও লন্ডনেও। ওয়াংচুকের সমর্থনে বিক্ষোভ হয়েছে এ দুই শহরেও। পিটিআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, অনশনরত ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের একটি ‘অ্যাডভোকেসি গ্রুপের’ সদস্যেরা নিউ ইয়র্ক ও সান হোসে শহরে বিক্ষোভ প্রদর্শন করেন। শুধু নিউ ইয়র্ক বা সান হোসেতেই নয়, লন্ডন ও ডাবলিনেও একই ধরনের বিক্ষোভ করেছেন ওই গ্রুপের সদস্যরা।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিজেপিবিরোধী জোটও পথে নেমেছে। দিল্লিতে শিক্ষার্থীদের মিছিলে লাঠি, কাঁদানে গ্যাস নিয়ে পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলোর সামনে বিক্ষোভ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আটক থাকা অবস্থায় সরকারের কাছে পাঁচ দফা দাবিও জানান তিনি।

নিট প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে শুরু হওয়া আন্দোলন এখন অন্য পর্যায়ে পৌঁছেছে।

সিজেপি এবং বিরোধী নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে দমনমূলক আচরণ করেছে পুলিশ। সেই আচরণের প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন