পশ্চিমবঙ্গের নওদার বিধায়ক ও আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবীর আর ভারতে থাকতে চান না। মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের কাজ শেষ করে তিনি দুবাইয়ে বসবাস করবেন বলে জানিয়েছেন। এ জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার ৯ অক্টোবর হুমায়ুন কবীর জানান, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে মসজিদ নির্মাণের কাজ শেষ করবেন তিনি। এরপর দুবাইয়ে চলে যাবেন। রেজিনগর আসনের উপনির্বাচনে তার ছেলে হেরে যাওয়ার পরপরই এ ঘোষণা দেন তিনি।
এর আগে হুমায়ুন কবীর জানিয়েছিলেন, শিগগিরই সব ধরনের রাজনীতি থেকে সরে দাঁড়াবেন তিনি। এবার ভারত ছাড়ার পরিকল্পনার কথাও জানালেন।
মুর্শিদাবাদ জেলার মুসলিম-অধ্যুষিত রেজিনগর আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। দলটির প্রার্থী শঙ্কররাভ সরকার ৭৫ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদকে পরাজিত করেছেন।
এই নির্বাচনে বিজেপির প্রার্থীর জয় নিশ্চিত করতে গত দুই মাস ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুর্শিদাবাদ জেলা পুলিশের কর্মকর্তারা কাজ করেছেন বলে অভিযোগ করেছেন হুমায়ুন কবীর।
তার দাবি, ‘এটি জনগণের রায় নয়; এই আসনে বিজেপির জয় নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

