ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন

ভোট দিতে পারেনি মীরজাফরের বংশধররা

আমার দেশ অনলাইন

ভোট দিতে পারেনি মীরজাফরের বংশধররা
মীর জাফরের বংশধর সৈয়দ মুহাম্মদ রেজা আলি মির্জা। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার ভোট দিতে পারেন নি ‘ছোটে নবাব’ হিসেবে পরিচিত সৈয়দ মুহাম্মদ রেজা আলি মির্জা। তিনি মীর জাফরের বংশধর।

তার ছেলে সৈয়দ মুহাম্মদ ফাহিম আলি মির্জাসহ মীর জাফরের বংশের দেড়শোরও বেশি সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে পরিবারের থেকে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম দফায় এদিন মুর্শিদাবাদে ভোট গ্রহণ হলেও সৈয়দ মুহাম্মদ ফাহিম আলি মির্জা, তার ছেলে এবং পরিবারের যে সব সদস্যদের নাম নেই, তারা ভোট দিতে পারেননি বলে জানা গেছে।

মুর্শিদাবাদের লালবাগের 'কেল্লা নিজামত' এবং তার আশপাশের অঞ্চলে বাস করেন মীর জাফরের বংশের সদস্যরা।

তাদের পরিবার জানাচ্ছে, প্রাথমিক ভোটার তলিকা প্রকাশিত হওয়ার পরে অনেককেই শুনানিতে ডাকা হয়েছিল এবং সেখানে তারা সব নথিপত্র জমাও দিয়েছিলেন।

তাদের অভিযোগ, তবুও তালিকা থেকে তাদের নাম বাদ গিয়েছে।

সূত্র: বিবিসি বাংলা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...