মমতা-শুভেন্দুর ফোন নিয়ে নেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মমতা-শুভেন্দুর ফোন নিয়ে নেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাখাওয়াত এলাকায় গণনাকেন্দ্রে প্রবেশের সময় এই নির্দেশ কার্যকর করা হয়। কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো ধরনের মোবাইল ফোন নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। সেই নিয়ম মেনেই দুই নেতার ফোন সাময়িকভাবে নিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে, সাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচন কমিশনের নির্দেশে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয়।

বর্তমানে পশ্চিমবঙ্গে ভোট গণনা চলমান রয়েছে, যেখানে বিজেপি উল্লেখযোগ্য সংখ্যক আসনে এগিয়ে আছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতার সল্টলেক এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

দীর্ঘদিন তৃণমূলের দখলে থাকা রাজ্যে বিজেপির শক্তিশালী অগ্রগতির ইঙ্গিত ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন