সেনাসদস্যের লাশ নিতে গিয়ে লাশ হলেন পরিবারের আরো ৩ জন

সেনাসদস্যের লাশ নিতে গিয়ে লাশ হলেন পরিবারের আরো ৩ জন
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে সেনাবাহিনীর এক সদস্যের লাশ বহনকারী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় তার পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই সেনাসদস্যের ছেলে, ভাই ও ভাতিজা এবং অ্যাম্বুলেন্সের চালক রয়েছেন।

বিজ্ঞাপন

রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে উত্তর প্রদেশের অযোধ্যা-সুলতানপুর সীমান্তসংলগ্ন হালিয়াপুর এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৭৯ দশমিক ৬ কিলোমিটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সুবেদার মেজর সত্যবানের লাশ চণ্ডীগড় থেকে তার নিজ জেলা উত্তর প্রদেশের দেওরিয়ার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল। এ সময় তার পরিবারের চার সদস্য অ্যাম্বুলেন্সটিতে লাশের সঙ্গে ছিলেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন সত্যবানের ছেলে গৌরব সিং (২৮), ভাই রাজন চৌধুরী (৩৫), ভাতিজা রাম সমুজ সিং (৪০) এবং অ্যাম্বুলেন্সচালক জসপাল (৩০)।

পুলিশের তথ্য অনুযায়ী, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই গৌরব সিং ও চালক জসপালের মৃত্যু হয়। গুরুতর আহত রাজন চৌধুরী ও রাম সমুজ সিংকে অযোধ্যা জেলার পিথলা-কুমারগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

সূত্র: এনডিটিভি

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন