যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার
ছবি: সংগৃহীত

ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউ ওরফে হিমাংশু রিটোলিয়াকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া হিমাংশুর সহযোগী আরেক কুখ্যাত গ্যাংস্টার নীরজ ফরিদপুরিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে । মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই লাস ভেগাস থেকে তাদের গ্রেপ্তার করে। যুক্তরাষ্ট্রে থেকেই ভারতের অভ্যন্তরে অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেন হিমাংশু।

নীরজ ফরিদপুরিয়ার বিরুদ্ধে একাধিক খুন এবং আরও অনেক অপরাধ করার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী শিবিরের সঙ্গে যুক্ত হিমাংশু। ২০২৩ সালে তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারি করা হয়।

হরিয়ানার রোহতক জেলার রিটোলি গ্রামের বাসিন্দা হিমাংশু কৈশোরেই অপরাধ দুনিয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। কিশোর সংশোধনাগার থেকে ২০২০ সালে আরও কয়েক জন বন্দিকে সঙ্গে নিয়ে তিনি পালিয়ে যান। খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, প্রতারণা, ভয় দেখানোর মতো অন্তত ১৮টি মামলায় তিনি মূল অভিযুক্ত। দিল্লি পুলিশ, হরিয়ানা পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) নিখোঁজের তালিকায় হিমাংশুর নাম রয়েছে।

তদন্তকারীদের দাবি, বিদেশে বসে দিল্লি, হরিয়ানা এবং পঞ্জাবে নিজের অপরাধের ‘নেটওয়ার্ক’ বিস্তার করেছেন হিমাংশু। একাধিক শিল্পপতি, ব্যবসায়ীকে খুন, তাদের থেকে অর্থ আদায়ের সঙ্গে বিভিন্ন সময়ে তার নাম জড়িয়েছে। গ্যাংস্টার নীরজ ভওয়ানার গোষ্ঠীর সঙ্গে যুক্ত হিমাংশু। ওই গোষ্ঠী ভারতে সক্রিয় বিষ্ণোই গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন