ভারতের বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ভারতের বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-এর নেতৃত্বাধীন সরকার এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানান, নতুন নিয়ম কার্যকর হলে খোলা স্থানে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। কেবল লাইসেন্সপ্রাপ্ত নির্দিষ্ট দোকানেই এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে।

তিনি বলেন, নতুন বিধিনিষেধ সবার জন্য প্রযোজ্য হবে এবং কেউ নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সিদ্ধান্তটি কবে থেকে কার্যকর হবে এবং শাস্তির ধরন কী হবে—সে বিষয়ে এখনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশ রাজ্যে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর সরকার।

বিহারের নতুন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতেও নতুন বিধিনিষেধ আরোপের পথে এগোচ্ছে রাজ্য সরকার।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...