আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে বসে দুবাইয়ের ভিডিও বানিয়েছিলেন- ফয়সালকে সাংবাদিকদের প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে বসে দুবাইয়ের ভিডিও বানিয়েছিলেন- ফয়সালকে  সাংবাদিকদের প্রশ্ন
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে রোববার (২২ মার্চ) সকালে বিধাননগর আদালতে তোলা হয়।

ভিডিও বিষয়ে সাংকাদিকরা প্রশ্ন করেন- ভারতে বসে দুবাইয়ের ভিডিও বানিয়েছিলেন- যে তুমি (ফয়সাল) দুবাইয়ে আছো। এমন প্রশ্ন করা হলেও ফয়সাল কোনো কথা বলেনি।

বিজ্ঞাপন

তদন্তকারী সংস্থা আদালতে জানায়, এ ঘটনায় একটি বড় নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। সেই দিকটি খতিয়ে দেখতে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আদালত সেই রিপোর্ট বিবেচনা করে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদের পথ খোলা রাখে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় নির্বাচনি প্রচারের সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে গুরুতর জখম করে ওসমান হাদিকে।

পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

তদন্তের সূত্র ধরে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়া এই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মামলার তদন্ত আরও গভীর পর্যায়ে পৌঁছেছে। কারা এ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক যাচাই করা হচ্ছে এবং পরবর্তী দিনে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন