ভারতে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা

ভারতে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত।

ভারতের পাঞ্জাবের মামদোট শহরে সশস্ত্র হামলাকারীদের গুলিতে নিহত হয়েছেন আম আদমি পার্টির (এএপি) নেতা গুরপ্রীত সিং গোপি। পুলিশ জানায়, গুরপ্রীত গোপি ও হরপ্রীত নামে এক ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়িতে থাকা হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গোপি নিহত হন।

ফিরোজপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ভূপিন্দর সিং সিধু জানান, দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। প্রাথমিক তদন্তে নির্বাচনী বিরোধকে হামলার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এসএসপি ভূপিন্দর সিং সিধু বলেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি জানান, প্রধান অভিযুক্তের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ইতিহাস রয়েছে।

ঘটনার সময় গোপি ও হরপ্রীতের পেছনে তাদের কয়েকজন বন্ধু আরেকটি গাড়িতে আসছিলেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ওই গাড়িতেও গুলি চালায়।

গাড়িটিকে কেন লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল এবং পুরো ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অভিযুক্তদের ধরতে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন