ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক
ছবি: জিও নিউজ

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনার লক্ষ্যে ইরান সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান আসমি মুনির। সোমবার তেহরানে পৌঁছানোর পর ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বার্তা সংস্থা ফার্সের তথ্যমতে, এই সফরকালে আসিম মুনির ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

সোমবার জারি করা এক বিবৃতিতে পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধানের এই সফর আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রসারে পাকিস্তানের প্রচেষ্টার একটি অংশ।

আইএসপিআর আরো জানায়, এই সফরকালে আসিম মুনির মধ্যপ্রাচ্য সংঘাতের একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার ওপর মনোযোগ দেবেন। ফিল্ড মার্শাল মুনিরের সঙ্গে আছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন