ইসলামাবাদ, রিয়াদ ও আঙ্কারার মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে সমর্থন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, নিজ নিজ দেশ ও বৃহত্তর অঞ্চলের প্রতিরক্ষা নিশ্চিত করতে একটি গঠনমূলক ভূমিকা পালন করবে পাকিস্তান, তুরস্ক ও সৌদি। একইসঙ্গে তিনি ট্রাম্পের ‘সাহসী ও দৃঢ় নেতৃত্বের’ প্রশংসা করেন।
সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করায় আমি অত্যন্ত আনন্দিত।’ ট্রাম্প আরও উল্লেখ করেন, এই চুক্তির মাধ্যমে ‘মধ্যপ্রাচ্য কীভাবে একত্রিত হচ্ছে এবং দেশগুলো শেষ পর্যন্ত কীভাবে নিজেদের আরও ভালোভাবে রক্ষা করতে সক্ষম হবে’ তা ফুটে উঠেছে।
বার্তার শেষভাগে তিনি যোগ করেন, ‘এটি একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। অবিশ্বাস্য।’
আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতকরণ, যৌথ নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চলতি মাসের শুরুর দিকে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


