পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সংবিধান মেনেই সরকার সব কিছু করেছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার রাজধানীতে একটি অনুষ্ঠানে এসব তথ্য জানান আইনমন্ত্রী। ওই অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক হয়।
আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। (তার শপথ গ্রহণে) আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। বাংলাদেশের সরকার যা করছে সংবিধান মেনেই করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


