হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সামরিক পদক্ষেপসহ বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছে দক্ষিণ কোরিয়া। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যম দেশটির সামরিক সরঞ্জাম মোতায়েন এবং চলতি মাসে সংসদের অনুমোদন নেওয়ার প্রস্তুতির খবর দিলেও সরকারি কর্মকর্তা এসব প্রতিবেদন নাকচ করেছেন।
তিনি বলেন, সামরিক পদক্ষেপ সম্ভাব্য বিকল্পগুলোর একটি হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ক্ষেত্রে দেশের আইনগত প্রক্রিয়া, কোরীয় উপদ্বীপে সামরিক প্রস্তুতি এবং সংসদের অনুমোদনের বিষয় বিবেচনা করতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে দীর্ঘদিন ধরে বাস্তবসম্মত সহযোগিতার পথ নিয়ে আলোচনা চলছে।
এদিকে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আলোচনা বর্তমানে এগোচ্ছে না বলে জানানো হয়েছে। দুই দেশের আলোচনায় সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন বিষয় রয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।
সূত্র: আল জাজিরা/জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


