আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবন অডিটোরিয়ামে ফুটবল দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাফুফের অফিসিয়াল কিট স্পন্সর হলো ‘দৌড়’।
একই দিন সিলেট জেলা স্টেডিয়াম ও কমলাপুর স্টেডিয়ামের ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে বাফুফের।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

