ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
আল জাজিরা

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়াতে চলতি সপ্তাহে দেশটির আরেকটি ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে কোন ব্যাংককে লক্ষ্য করা হবে, তা জানাননি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

বার্তা সংস্থা রয়টার্সকে বেসেন্ট বলেন, ইরানের সঙ্গে লেনদেনকারী ব্যাংকগুলোর বিরুদ্ধে প্রতি সপ্তাহেই নতুন পদক্ষেপ দেখা যেতে পারে। প্রয়োজনে কোনো প্রতিষ্ঠানকে ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন করা হবে।

বিজ্ঞাপন

গত সপ্তাহে ইরানের তেল বিক্রি, অস্ত্র সংগ্রহ ও সাইবার কার্যক্রমে সহায়তার অভিযোগে প্রায় ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। ইরান অবশ্য এসব নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে বলেছে, এতে কোনো ফল হবে না।

এদিকে স্থবির যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই রোববার সংঘাত আবারও শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের লারাক দ্বীপে হামলার পর ইরান জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন