ইরানে যেকোনো সময় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে যেকোনো সময় হামলার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে।

বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুলাইয়ের পর সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় মার্কিন হামলায় অন্তত ১৮ জন নিহত ও ১০৮ জন আহত হয়। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

বিজ্ঞাপন

সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় অন্তত চারজন নিহত হয়। নিহতদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালির কাছে ইরানের নতুন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা আরেকটি হামলার জন্য প্রস্তুত। যেকোনো সময় আমরা তা করতে পারি।’

অন্যদিকে, ইরান মধ্যপ্রাচ্যে বাহরাইন, ইরাক ও জর্ডানসহ বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।

কুহেস্তাকের বিয়ের অনুষ্ঠানে হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, হামলায় নিহত বেসামরিক মানুষ ও তাদের স্বজনদের দুর্ভোগ বাস্তব।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন