হকিতে আশরাফুলের হ্যাটট্রিক

হকিতে আশরাফুলের হ্যাটট্রিক

জুনিয়র (অনূর্ধ্ব-২০) এশিয়া কাপ হকিতে অংশ নেবে বাংলাদেশ। আগামীকাল শনিবার রাতে চীনের বিমান ধরার কথা অনূর্ধ্ব-২০ দলের। এর আগে গতকাল প্রস্তুতির অংশ হিসেবে সিনিয়র জাতীয় দলের মুখোমুখি হয়েছিল তারা। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিনিয়র দলের কাছে ৪-৩ গোলে হেরেছে যুবারা। এই ম্যাচে মোহাম্মদ আশরাফুল হ্যাটট্রিক করেছেন। অপর গোলটি করেন রকি। জুনিয়র দলের হয়ে জনি, তৈয়ব ও আশরাফুল আলম একটি করে গোল করেন। এশিয়ান পরাশক্তিদের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে দারুণ প্রতিরোধ গড়ে তোলে অনূর্ধ্ব-২০ দল। সিনিয়রদের শক্ত ডিফেন্স ভেঙে যে তিনটি গোল আদায় করে নেয় তারা, তাতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে যুবারা। ম্যাচ হারলেও জুনিয়র এশিয়া কাপের মূল মঞ্চে নামার আগে দেশের সেরা সিনিয়র খেলোয়াড়দের বিরুদ্ধে তাদের এমন লড়াকু পারফরম্যান্স আশা জাগাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন