বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলার হামজা চৌধুরীকে ঘিরে ইংলিশ ফুটবলাঙ্গনে শুরু হয়েছে দলবদলের জোর আলোচনা। লেস্টার সিটির একাডেমি থেকে উঠে এসে ক্লাবটির হয়ে ১৬৬টি ম্যাচ খেলা ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের ভবিষ্যৎ এখন ঝুলন্ত অবস্থায় রয়েছে।
সম্প্রতি ইপসউইচ টাউনের বিপক্ষে লেস্টার সিটির কারাবাও কাপের ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি হামজাকে। ১ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ইংলিশ ফুটবল লিগের দ্বিতীয় স্তরের (চ্যাম্পিয়নশিপ) দল ডার্বি কাউন্টি।
ম্যাচ শেষে লেস্টার সিটির কোচ রাসেল মার্টিন নিশ্চিত করেছেন যে, দলবদল ঘিরে নানা আলোচনা চলায় ফুটবলারদের শতভাগ মনস্তাত্ত্বিক মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। সেই কারণেই হামজাকে ম্যাচ স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। তবে কোচ স্পষ্ট করেছেন যে, এটি কোনো শাস্তি নয়। হামজা ক্লাবে থেকে গেলে বা অন্য কোথাও গেলে—দুই পক্ষের জন্যই সুবিধাজনক সিদ্ধান্ত নেওয়া হবে এবং ট্রান্সফার উইন্ডো বন্ধ হলে তিনি আবারও দলের বিবেচনায় ফিরতে পারেন।
বর্তমানে লেস্টার সিটি লিগ ওয়ান (তৃতীয় স্তর) এবং ডার্বি কাউন্টি চ্যাম্পিয়নশিপে (দ্বিতীয় স্তর) প্রতিদ্বন্দিতা করছে। দলবদলের শেষ মুহূর্তে হামজা নতুন ঠিকানা বেছে নেন নাকি লেস্টারেই থেকে যান, সেটাই এখন দেখার বিষয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

