সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের
ছবি: আল জাজিরা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলাকে সিরিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা ও আকাশসীমা লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ।

মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই বিমান হামলা বন্ধ হওয়া উচিত এবং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছি।’

বিজ্ঞাপন

এর আগে, জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো চিঠিতে এই হামলার নিন্দা জানায় সিরিয়া। চিঠি পাঠানোর পর ডুজারিক এ মন্তব্য করলেন।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন