অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বড় অঘটন: মার্ক ওয়াহ

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বড় অঘটন: মার্ক ওয়াহ

অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয় বিশ্ব ক্রিকেটে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই নাজমুল হোসেন শান্তদের এই প্রথম টেস্ট জয়কে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের ‘সবচেয়ে বড় অঘটন’ বলে অভিহিত করেছেন দেশটির সাবেক তারকা ব্যাটার মার্ক ওয়াহ।

অস্ট্রেলিয়ার ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ‘ফক্স ক্রিকেট’-এ ধারাভাষ্য ও আলোচনার সময় নিজের মুগ্ধতা প্রকাশ করে মার্ক ওয়াহ বলেন, ‘আমার স্মৃতিতে অস্ট্রেলিয়ার মাটিতে এটি সম্ভবত সবচেয়ে বড় অঘটন।’

বিজ্ঞাপন

কয়েক বছর আগে ব্রিসবেনের গ্যাবায় ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয়ের কথা স্মরণ করলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির প্রেক্ষাপটকে আরো বড় হিসেবে দেখছেন তিনি। এই ঐতিহাসিক জয়ের মাহাত্ম্য তুলে ধরে ওয়াহ আরো বলেন, ‘তিন-চার বছর আগে গ্যাবায় অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটাও একটি বড় অঘটন ছিল। কিন্তু এই ম্যাচটির কথা যদি বলি; যেখানে বাংলাদেশের সেরা দুই বোলার নাহিদ রানা ও শরিফুল ইসলাম খেলছেন না, দল দুটির র‍্যাংকিংয়ের বিশাল ব্যবধান এবং অস্ট্রেলিয়া যেখানে তাদের পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে; সেদিক বিবেচনায় এটি আসলেই অনেক বড় একটি ঘটনা।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন