নেপালের বন্যার্তদের জন্য ১০ হাজার ডলার দিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট

নেপালের বন্যার্তদের জন্য ১০ হাজার ডলার দিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট
নেপালের বন্যার্তদের জন্য ১০ হাজার ডলার দিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট। ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১০ হাজার মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নেপাল দূতাবাসে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর হাতে এ সহায়তার চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, নেপালের এ দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিপদগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এ সামান্য সহায়তা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির একটি নিদর্শন।

এ সময় সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম ও তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস. এম. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রদত্ত এ আর্থিক সহায়তা নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন পূরণে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন