ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩

ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩
ছবি: সংগৃহীত।

তিউনিসিয়ার উপকূলের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৩ তিউনিসীয় নিখোঁজ হয়েছেন। ইতালির দিকে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।

শনিবার তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মোস্তফা আবদেলকেবির জানান, বৃহস্পতিবার ভোরে যাত্রা শুরু করা নৌকাটি থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া দুজনের মধ্যে একজন উদ্ধারকারীদের জানান, তাদের নৌকাটি উল্টে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা ধরে সমুদ্রে আটকা পড়েছিলেন।

একসময় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়া ছিল অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাপথ। তবে গত দুই বছরে দেশটি থেকে অভিবাসীদের যাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন