ইসরাইলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে ১০২ জন সাবেক ব্রিটিশ ও ফরাসি কূটনীতিকের খোলা চিঠির কথা উল্লেখ করেন তিনি। চিঠিতে ওই কূটনীতিকরা বলেন, ‘ ইসরাইলি নীতি জাতিগত নির্মূল এবং ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার দিকে এগোচ্ছে।’
বিজ্ঞাপন
গারিবাদি বলেন, ইসরাইলকে ক্রমাগত অস্ত্র সরবরাহ এবং যেকোনো ধরনের সমর্থন জায়নবাদী শাসনব্যবস্থার অপরাধে ইচ্ছাকৃত অংশগ্রহণের শামিল।
সাবেক কূটনীতিকরা ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ, অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ এবং হেগের আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: প্রেস টিভি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


