যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। তবে বৈঠক অনুষ্ঠানে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা ইসলামাবাদে বৈঠক করবেন বলে কথা রয়েছে।
ইসলামাবাদে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের রেড জোনের চারপাশের রাস্তাগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে অনেক সরকারি ভবন ও দূতাবাস অবস্থিত।
আজ শুক্রবার সকালে বিবিসির প্রতিনিধি লিস ডোকেট জানান, তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে জানিয়েছেন যে, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছে বলে যে খবর প্রকাশিত হয়েছিল, তা অস্বীকার করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এ বিষয়ে দেওয়া পোস্ট মুছে ফেলা হয়েছে।
তিনি জানান, পাকিস্তান এমনভাবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, যা দেখে মনে হচ্ছে এই আলোচনা পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের ঘনিষ্ঠ ইরানের তাসনিম সংবাদ সংস্থা বৃহস্পতিবার জানায়, লেবাননে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত আলোচনা হবে না।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহও বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেছেন।
সূত্র: বিবিসি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুদ্ধবিরতির মধ্যে নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি