জাতিসংঘ সাধারণ পরিষদে এক আলোচনায় পাকিস্তান জানিয়েছে, অবৈধভাবে কাশ্মীর দখল করে রেখেছে ভারত। জাতিসংঘে পাকিস্তান মিশনের কাউন্সেলর গুল কায়সার সারওয়ানি একথা বলেন। তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ কখনোই ছিল না, নেই এবং হবেও না’।
এর আগে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতনেনি হরিশ দাবি করেছিলেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।
সারওয়ানি বলেন, ‘ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত অমিমাংসিত বিষয়।’
তিনি বলেন, ‘কোনো ধরনের ধোঁয়াশা এই বিবাদের ঐতিহাসিক, আইনি এবং আন্তর্জাতিক চরিত্রকে পরিবর্তন করতে পারবে না।’
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেন, নিরাপত্তা পরিষদের বার্ষিক প্রতিবেদনে জম্মু ও কাশ্মীর এবং ফিলিস্তিন উভয় বিরোধের অব্যাহত প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়েছে, যা জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনা অনুযায়ী সমাধান করা আবশ্যক।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



লেবাননে ইসরাইলি হামলায় সেনা কর্মকর্তাসহ নিহত ১২