অপেক্ষায় নিহতের পরিবার

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় সোমবার

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় সোমবার
ছবি: আমার দেশ

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ রায়ের বিরুদ্ধে সোমবার হাইকোর্টে পুনর্বিবেচনা রায়ের অপেক্ষায় তার পরিবার।

নিহত শিশু আছিয়ার মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের বাড়িতে তার মা আয়েশা আক্তার আসামি হিটু শেখের ফাঁসির আদেশ বহাল হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের ৬ মার্চ রাতে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুর কর্তৃক ধর্ষিত হয়ে গুরুতর আহত হয় ৮ বছরের শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ সে মারা যায়। দেশব্যাপী শুরু হয় ব্যাপক আন্দোলন।

নিহতের মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের নামে মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। আলোচিত এ মামলায় মাত্র ১৩ কার্যদিবসে ১৭ মে হিটু শেখকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করা হয়।

হাইকোর্টে আসামিপক্ষ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করলে শুনানি শেষে সোমবার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন