পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, ভারত-সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার পেশোয়ারে কর্পস সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, পরিদর্শনকালে আসিম মুনিরকে ওই অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, চলমান সন্ত্রাসবিরোধী অভিযান, সীমান্ত ব্যবস্থাপনা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোতায়েন সেনা ইউনিটগুলোর প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়।
এ সময় তিনি সেনা কর্মকর্তা ও সদস্যদের উচ্চ মনোবল এবং পেশাদারত্বের প্রশংসা করেন। পাশাপাশি হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং সর্বোচ্চ মাত্রার প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেন।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সেনাপ্রধান আসিম মুনির জোর দিয়ে বলেছেন, ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পূর্ণ শক্তিতে অভিযান অব্যাহত থাকবে এবং যেখানেই তাদের পাওয়া যাবে, কঠোরভাবে দমন করা হবে।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


