পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে রক্তক্ষয়ী হামলা, নিহত বেড়ে ২৬

পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে রক্তক্ষয়ী হামলা, নিহত বেড়ে ২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় নিহত বেড়ে ১১ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ২৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পাল্টা অভিযানে ১৫ জন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার রাতে আফগানিস্তান সীমান্তসংলগ্ন হাঙ্গু জেলায় এ হামলার ঘটনা ঘটে। শহরের পুলিশপ্রধান তারিক হাবিব সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) রয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশের দাবি, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যরাই এ হামলা চালিয়েছে। পাকিস্তান সরকার এই গোষ্ঠীকে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে।

দীর্ঘদিন ধরে উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে নিরাপত্তা বাহিনী এবং সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে টিটিপি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন