পুলিশ হেফাজতে সোহেল আফ্রিদিসহ পিটিআইয়ের ৮ নেতা

পুলিশ হেফাজতে সোহেল আফ্রিদিসহ পিটিআইয়ের ৮ নেতা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিসহ পিটিআইয়ের আট নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্তত আটজন নেতা পুলিশের সুরক্ষামূলক হেফাজতে রয়েছেন। তাদের মধ্যে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও অন্তর্ভুক্ত।

এছাড়া খাইবার পাখতুনখোয়া বিধানসভার স্পিকার বাবর সেলিম সোয়াতি ও পিটিআইয়ের প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবরকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সরকার ভেঙে দেওয়ার পর সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রোববার খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করা হয়।

সূত্র: জিও নিউজ

আরেএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন