এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ। ছবি: সংগৃহীত

মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন আমার দেশকে জানান।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বিদিশার বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারি হওয়ার পর তিনি আত্মগোপনে যান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন