আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইমরানের দলের ১০৮ কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ

আমার দেশ অনলাইন

ইমরানের দলের ১০৮ কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ১৮০ কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। রোববার করাচি ও সিন্ধুর অন্যান্য অংশে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পিটিআই। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে প্রাদেশিক সরকার। খবর দ্য ডনের।

কর্তৃপক্ষ বলছে, আগামী ৮ ফেব্রুয়ারির প্রতিবাদ-বিক্ষোভে গতি আনতে পিটিআই মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে।

বিজ্ঞাপন

পিটিআইয়ের অভিযোগ, সিন্ধু প্রাদেশিক পুলিশ তাদের কর্মী ও নেতাদের বাড়িতে রাতভর অভিযান চালিয়ে প্রায় ১৮০ জনকে গ্রেপ্তার করে। এই পদক্ষেপকে ‘রাজনৈতিক নিপীড়ন’ হিসেবে অভিহিত করেছে। দলটির অভিযোগ, ৮ ফেব্রুয়ারির বিক্ষোভ বানচাল করতে প্রদেশজুড়ে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।

এক বিবৃতিতে পিটিআই-সিন্ধুর সভাপতি হালিম আদিল শেখ স্পষ্ট করে বলেছেন, তাদের ৮ ফেব্রুয়ারির ধর্মঘট সম্পূর্ণ শান্তিপূর্ণ। তিনি বলেন, গ্রেপ্তার এবং পুলিশি অভিযানের মাধ্যমে পিটিআইয়ের আন্দোলন বন্ধ করা যাবে না।

তবে সিন্ধু সরকার স্পষ্টভাবে পিটিআইয়ের দাবি প্রত্যাখ্যান করে একে ‘সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন