পাকিস্তানে ঝড়ে ৭ জনের মৃত্যু, আহত ৩৩

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পাকিস্তানে ঝড়ে ৭ জনের মৃত্যু, আহত ৩৩
ছবি: জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় প্রচণ্ড ঝড়ে সাতজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৩০ জন। রোববার দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এ তথ্য জানায়।

পিডিএমএ জানায়, গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে প্রবল বাতাস, বজ্রপাত ও বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরো ৩৩ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে দুজন শিশু, চারজন পুরুষ এবং একজন নারী। বান্নু, শাংলা ও মানসেহরায় হতাহতের এ ঘটনা ঘটেছে।

এদিকে, পাকিস্তান আবহাওয়া বিভাগ রোববার খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান এবং কাশ্মীরের বিভিন্ন স্থানে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া দেশের বেশির ভাগ অংশে গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

এই মাসের শুরুতে প্রদেশটিতে ঝড়ে অন্তত দুজন নিহত এবং আরো ৩১ জন আহত হয়।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...