রাশিয়ায় সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

রাশিয়ায় সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

রাশিয়ায় প্রায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। রাশিয়ায় পাঠানোর জন্য বাছাই করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে মস্কোতে বর্তমানে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে। সোমবার এক বক্তব্যে এ দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এর আগে আগস্টে জেলেনস্কি দাবি করেছিলেন, রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়াই করতে ৫০ হাজার পর্যন্ত উত্তর কোরীয় সেনা পাঠানো হতে পারে। একই সময়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়া গত জুলাইয়ে ইউক্রেনের জন্য ১০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করে। তবে ওই সহায়তায় প্রাণঘাতী অস্ত্র অন্তর্ভুক্ত ছিল না। ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে উত্তর কোরিয়া আনুমানিক ১৪ থেকে ১৫ হাজার সেনা রাশিয়াকে সহায়তার জন্য পাঠিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন