জুলাই মাসে রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে ৬০০০ এরও বেশি ড্রোন হামলা করেছে ইউক্রেন, এমনটাই দাবি করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। খবর আনাদোলুর।
শনিবার রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার রাজধানীকে লক্ষ্য করে আকাশপথে হামলার মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
সোবিয়ানিনের বলেন, ১ জুলাই রাত ১২টা থেকে ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৬,২২৫টি ড্রোন মস্কো অঞ্চলের দিকে আসে। এর মধ্যে ৭৮০টি ড্রোন মস্কোর আকাশসীমায় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।
তিনি আরও জানান, গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। তখন এক মাসে মস্কো অঞ্চলের দিকে আসা ইউক্রেনীয় ড্রোনের সংখ্যা সাধারণত কয়েক ডজন থেকে সর্বোচ্চ কয়েকশ’র মধ্যে সীমাবদ্ধ ছিল।
সম্প্রতি ইউক্রেন মস্কোসহ রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন অঞ্চলে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। অন্যদিকে রুশ কর্তৃপক্ষ নিয়মিতই রাজধানীমুখী ড্রোন ভূপাতিত করার দাবি করছে। এসব হামলার কারণে প্রায়ই মস্কোর বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


