সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বিএনপি ক্ষমতায় এসে গত ছয় মাসেই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার চিত্র তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

চিত্রে ১৩ খাতের বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে রয়েছে,

১. অর্থনৈতিক অব্যবস্থাপনা ও জ্বালানি সংকট।

২. বিদ্যুৎ সংকট ও রেকর্ড লোডশেডিং।

৩. অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যনির্ধারণ নীতি বাতিল ও হাম ব্যবস্থাপনায় ব্যর্থতা।

৪. ব্যাংক দখল ও বাজার সিন্ডিকেট।

৫. বিরোধী দলের ওপর দমনপীড়ন ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ।

180 days

৬. গণভোটের জনরায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা।

৭. প্রাতিষ্ঠানিক দলীয়করণ ও নিয়োগ-বাণিজ্য।

৮. ঘুষ প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দুর্বল আইন প্রণয়ন।

৯. সুপ্রিমকোর্ট সচিবালয় বিলুপ্তি।

১০. আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দখল ও চাঁদাবাজি।

১১. শিক্ষাঙ্গনে সরকারদলীয় ছাত্রসংগঠনের সন্ত্রাস।

১২. জুলাইয়ের আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গাফিলতি।

১৩. দ্বিধাবিভক্ত পররাষ্ট্রনীতি।

নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানো হয়েছে। এসব পদ ও প্রতিষ্ঠানকে মনোনয়নবঞ্চিত এবং নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে বিএনপি।

তিনি জানান, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৬৭০টি ঘটিয়েছে বিএনপি নিজেই। এসব ঘটনায় দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন