নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩৩

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩৩
ছবি: বিবিসি

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমেধসে মৃত বেড়ে ৬৩৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ২ হাজারের বেশি মানুষ। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। নেপালি কর্মকর্তাদের তথ্যমতে, এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে প্রায় ৪ হাজার মানুষকে।

তবে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় উদ্ধার ও নিখোঁজদের সন্ধান কার্যক্রম কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকাগুলো এখন কাদা, পানি ও ধ্বংসাবশেষে প্রায় পুরোপুরি ঢেকে গেছে। জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে দেশটির কয়েক হাজার পরিবার ।

এদিকে তিব্বতে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীন।

নেপালে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন