বিয়ের দুই মাসের মাথায় স্ত্রীর তালাক

ক্ষোভে বিষ খেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

ক্ষোভে বিষ খেয়ে কলেজছাত্রের আত্মহত্যা
নিহত কলেজ ছাত্র তামিম। ছবি: আমার দেশ

বগুড়ার শেরপুরে বিয়ের দুই মাসের মাথায় স্ত্রী তালাক দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তামিম (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বিষাক্ত ঘাসমারা ওষুধ সেবনের পর এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

নিহত তামিম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি বগুড়া শাহসুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তামিমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। একপর্যায়ে স্ত্রী তাকে তালাক দেন। এ ঘটনায় তামিম মানসিকভাবে ভেঙে পড়েন।

গত ২৬ আগস্ট রাত সাড়ে সাতটার দিকে নিজ ঘরে বিষাক্ত ঘাসমারা ওষুধ সেবন করেন তামিম। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, আইনিপ্রক্রিয়া শেষে তামিমের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন