রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হওয়ায় গাইবান্ধা ছাত্রদলের আনন্দ মিছিল

রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হওয়ায় গাইবান্ধা ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা এবং রাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় আনন্দ প্রকাশ করেছে গাইবান্ধা জেলা ছাত্রদল। পাশাপাশি গাইবান্ধার কৃতি সন্তান, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সরকারের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়েছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন ও জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিলের নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মিছিলে গাইবান্ধা জেলা ছাত্রদলের আওতাধীন জেলা, উপজেলা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন