চট্টগ্রামে পুলিশের ওপর হামলায় ২১ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে পুলিশের ওপর হামলায় ২১ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরের ওয়ারলেস এলাকায় পুলিশের ওপর হামলা, ওসির গাড়ি ভাঙচুর এবং পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার রাতে খুলশী থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

মামলায় নামীয় আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলায় চিহ্নিত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে (৪২) প্রধান আসামি করা হয়েছে।

খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন