বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুর ২টায় উপজেলার পূর্ব কাথরিয়া ডিগ্রিপাড়া বইশ্যাবর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান ওই এলাকার মোহাম্মদ মিয়ার একমাত্র ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামতের কাজ করছিলেন আবদুর রহমান। ঘরের কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে গিয়ে আবদুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন। একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা মোহাম্মদ মিয়া দিশেহারা হয়ে পড়েছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন