৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ তাছবীর হোসেন (বামে), সাধারণ সম্পাদক এস এম আব্দুল্লাহ বিন শফিক (ডানে)।

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

নতুন কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ তাছবীর হোসেনকে সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ তাসনিমুজ্জামান রোমেলকে সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ ফয়জুর রহমানকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মোঃ কৌশিক আহমেদ ও মোঃ মাহমুদ আশিক কবিরকে সহসভাপতি, মোঃ নাজমুল হাসান ও মোঃ নাহিদ ভূঁয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়হান সৈকতকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া মিস. মলিহা খানমকে মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সালেক মুহিদকে আইসিটি বিষয়ক সম্পাদক, ইমামুল হাফিজ নাদিমকে উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক, নিরুপম মজুমদারকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোঃ সবুজ হাসানকে সহ-কোষাধ্যক্ষ এবং জিমরান মোহাম্মদ সায়েককে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচনের পর ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের সার্বিক কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত স্বার্থে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের সার্বিক কল্যাণ সাধনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন