ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ওরফে বল সাইদ (৫৫) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলামের বাড়ি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায়।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইদুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে (রেফার্ড) পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে মাগুরায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

